আমাদের সম্পূর্ণ ইতিহাস যুদ্ধের ইতিহাস।
আসন্ন যুদ্ধের ভয়ে কাঁপছে আমাদের ভবিষ্যৎ।
আমাদের বর্তমান দুটি ভাগে বিভক্ত,
যার একটি অংশ
গত যুদ্ধের ক্ষত থেকে উঠে আসতে সংগ্রাম করছে,
অন্যটি, আগত যুদ্ধের প্রস্তুতিতে ডুবে আছে।
যখন বিশ্বমঞ্চে অনুষ্ঠিত
সম্মেলনগুলোতে দেওয়া শান্তির প্রতীকও
অবশেষে গোলা-বারুদে পরিণত হয়,
শান্তির চুক্তিতে স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলোও
যখন গোপন অস্ত্রে রূপান্তরিত হয়,
বিদ্বেষ নয়, তবে নিরুপায় হয়ে হলেও
হাতে তুলে নাও কোনও অস্ত্র,
এবার আমাদের দেখা হবে, তো কেবল যুদ্ধের ময়দানে।।
0 মন্তব্যসমূহ