পুলিশ

পুলিশ
নিরপরাধ মানুষ ধরে 
ভরো জেলের খাঁচা, 
স্বস্তিমতো যায় না এখন 
এই দেশে আর বাঁচা।

বিবেকটাকে বিক্রি করে 
নিত্য শপথ ভাঙো, 
জনগণের রক্তে তোমার 
হাত দুটোকে রাঙ।

পুলিশ তুমি দলের হয়ে 
ঠিক লাঠিয়াল সাজো, 
জনগণের সেবক তুমি 
বুঝলে নাতো আজো।

তোমার ভয়ে রাত্রি হলে 
যায় না ঘরে থাকা, 
নীতির চেয়ে অনেক বড় 
ভাবলে বুঝি টাকা!

স্বৈরাচারের দোসর হয়ে
ভোটাধিকার কারও, 
বিবেক যদি একটু জাগে 
বালের চাকরি ছাড়ো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ