বর্তমান তরুণ প্রজন্মের মুখে সবচেয়ে বেশী উচ্চারিত হওয়া শব্দটি হল পাটক্ষেত! কথায় কথায়, কারণে অকারণে, হাসি ঠাট্টায় পাটক্ষেতে যাওয়ার আহ্বান করা তরুণ সমাজ কি পাটক্ষেতের ইতিহাস জানে?? পাট থেকে সোনালি আঁশ এবং শাক ছাড়াও পাটক্ষেত যে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের একটি ক্ষেত্র, সেটা মুষ্টিমেয় মানুষ জানলেও ব্যাপক হারে প্রকাশ পায় একটি বাংলা সিনেমা থেকে। শহীদুল্লাহ্ কায়সারের উপন্যাস এবং আবদুল্লাহ আল মামুন পরিচালিত ছবি 'সারেং বৌ' থেকে পাটক্ষেতের ধারণাটি আসে। উল্লেখ্য যে, খল চরিত্রে অভিনয়কারী আরিফুল হক অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী নায়িকা কবরী-কে পাটক্ষেতে একলা পেয়ে জোরপূর্বক জাপটে ধরে কার্য সিদ্ধিতে অকৃতকার্য হয়।

0 মন্তব্যসমূহ