লোকান্তরিত স্বপ্ন


জাগছে ইচ্ছে অদ্ভুত
বোধের অন্তরালে ব্যাধির শীৎকার
উপলব্ধির কোটরে জমা হয়
মোক্ষম সময়....

জাগে চিত্ত চাঞ্চল্য।
জলন্তিকা হবার স্বপ্নিল স্বপ্ন।
দিগ্বিদিক সম্ভাবনা

যেন কোন খেয়ালি শিল্পীর আঁকা
নিপুণ এক এসবট্র্যাক্ট
যৎসামান্য জটিলতা

তবুও ব্যর্থতার করিডর ডিঙ্গিয়ে
প্রত্যাশায় লোকান্তরিত স্বপ্ন
হয়ত প্রেম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ